Hive Blog
PostsProposalsWitnessesOur dApps

    খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠা..আহা সেই স্বাদ .

    (71)inBDCommunity•
    Reblog

    image.png

    আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করব. বাঙালিয়ানা ধরে রাখার জন্য বাঙালিদের শীতকালে পিঠা পুলির উৎসব লেগে থাকে প্রতিটি ঘরে ঘরে. শীতকাল চলে যাচ্ছে তাই ভাবলাম এবার পাটিসাপটা পিঠাটা তৈরি করি। আজকে আমি আমার জীবনের প্রথম পাটিসাপটা পিঠা বানিয়েছি .জীবনের প্রথম বানিয়েছি, তো কি হয়েছে খেতে সত্যি খুব মজা হয়েছে .নিজের প্রশংসা নিজেই করলাম. বাঙালি আপনারা কেউ আবার বলবেন নিজের ঢোল নিজে পেটাচ্ছে সেজন্য নিজে থেকেই নিজের প্রশংসা করে আমাদের থেকে. আমি কিভাবে পিঠাটা বানিয়েছি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব. আমার পিঠাটা বানাইতে যে সকল উপকরণ লেগেছে সেগুলো হচ্ছে..

    চালের গুড়ি দুই কাপ হাফ কাপ ময়দা এক টেবিল চামচ গুড়া দুধ গুড খেজুরের গুড় লবণ,গরম মসলা দুধ,পোলাওয়ের চাল

    image.png

    প্রথমে আমি, চালের গুড়ি, ময়দা, পাউডার দুধ, খেজুরের গুড়, এক চিমটি লবণ পরিমাণ মতো দিবেন আপনারা যেরকম মিষ্টি খান সেই রকম গুড়ের পরিমান. লবণটা দেই কারণ খাবারটা খেতে ভালো লাগে. এসব উপকরণ আমি পরিমাণ মতো পানি দিয়ে এক ঘন্টার মত ব্যাটার তৈরি করে রেখে দেই. ও একটা কথা তো বলা হয়নি সেটা হচ্ছে পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানি হতে হবে. এভাবে সব উপকরণ দিয়ে ব্যাটারটা রেস্টে রেখে দেন পিঠাটা একদমই ফাটবে না.

    image.png

    এবার বলবো…. কিভাবে পিঠার ভেতরের পুরটা তৈরি করেছি. এক কাপ পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম দু'ঘণ্টা. পোলাওয়ের চালটা ব্যালেন্ডারে পিষে নিয়েছি. দুই কেজি দুধ জ্বাল করে এক কেজির মতো করেছি. সেই দুধের মধ্যে ব্লেন্ডার করা চালের গুড়িটা দিয়ে আস্তে আস্তে চুলায় অনবরত নাড়তে হবে যখন আঠালো ভাব হয়ে আসবে তখন খেজুরের গুড়টা দিয়ে দিব. আমি দুটো এলাচ দিয়েছিলাম দুটো তেজ পাতা দিয়েছিলাম .আঠালো ভাব হয়ে গেলে উপর থেকে নারকেল এবং তিল দিয়ে নামিয়ে নিব পাটিসাপটা পিঠারপুর.. এরপর একটা পান নিবেন ফ্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে এক চামচ করে ব্যাটারটা দিবেন ব্যাটারটা হয়ে গেলে পূর ভরে পছন্দ মত তৈরি করে ফেলবেন মজাদার পাটিসাপটা পিঠা. আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্যনতুন কন্টিনেন্ট নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে. আজ আছি আবার দেখা হবে অন্য কোন রেসিপি এর সাথে. ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতে আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না. আপনার কাছে কেমন লেগেছে আমার আজকের পাটিসাপটা পিঠা.

    • #emotions
    • #feelings
    • #story
    • #love
    • #hive
    • #life
    • #yummy
    • #food
    • #lovers
    • #cooking
    ·inBDCommunity·by
    (71)
    $6.01
    ||
    Sort: